বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পাগলা হাতির আক্রমণে যুবক নিহত

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৮, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে সার্কাসের দলছুট হাতির আক্রমণে রামপদ মুণ্ডা (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) বিকেলে জেলার তানোর উপজেলার ধামধুম এলাকায় এ ঘটনা ঘটে।

রামপদ মুণ্ডা উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া গ্রামের মৃত ললিত মুণ্ডার ছেলে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, চাঁপাইনবাবগঞ্জের একটি পাগলা হাতি বিকেলে তানোর উপজেলার ধামধুম এলাকায় প্রবেশ করে। বিকেল সাড়ে ৩টার দিকে পাগলা হাতিটি এলাকায় তাণ্ডব চালায়। একপর্যায়ে রামপদকে পিষে চলে যায়। এতে ঘটনাস্থলে রামপদের মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলে তানোরের ইউএনও বিল্লাল হোসেন, এসিল্যান্ড আবিদা সিফাত ছাড়াও বন বিভাগের লোকজন, প্রাণিসম্পদ কর্মকর্তারা, ফায়ার সার্ভিসের দল উপস্থিত রয়েছেন। এখনো ওই হাতিকে ধরা যায়নি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন