Monday , 9 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি নেতাকে হত্যাচেষ্টা: ঢাকার ভাটারা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 9, 2026 6:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মোঃ সাইফুল আলম ড্যানি (৩৫) কে গ্রেপ্তার করেছে এসআরবি। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকার ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর ডিএমপির ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউয়ের বসুন্ধরা এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এস আর বি -৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল সিপিসি-১, এসআরবি -১, উত্তরা ঢাকার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ড্যানি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মালদা কলোনি এলাকার বাসিন্দা। তিনি ওই মামলার এজাহারনামীয় প্রধান আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরাডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. জাহিদ হাসান (৪৮) রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহ-সভাপতি।

এজাহারে উল্লেখ করা হয়, নিজ এলাকায় বিভিন্ন সময়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্বশত্রুতার জেরে সাইফুল আলম ড্যানিসহ সাতজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ হাসানের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি হত্যা চেষ্টা ও গুরুতর জখমের মামলা দায়ের করেন। মামলাটি ৮ নভেম্বর রুজু করা হয়।

এস আর বি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি -৫ রাজশাহীর একটি চৌকস দল ঢাকার
এসআরবি-১-এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি ড্যানিকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর আসামিকে ডিএমপির বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
টিকেট ছাড়া ট্রেন যাত্রা চিত্রার, অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

টিকেট ছাড়া ট্রেন যাত্রা ‘চিত্রার‘ অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

পুঠিয়ায় ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করায় ১ বছরের জেল

রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো

ছিনতাইকারীর হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলেজের শিক্ষার্থী

৪টি শর্তে ফিরতে পারবে আ.লীগ, জানালেন আলী রিয়াজ

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে -দুলু

রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নগরজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা