• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

টিকেট ছাড়া ট্রেন যাত্রা ‘চিত্রার‘ অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

সনি নিউজ / ২৪৬ Time View
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২
টিকেট ছাড়া ট্রেন যাত্রা চিত্রার, অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!
টিকেট ছাড়া ট্রেন যাত্রা চিত্রার, অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

সাগর শেখ জীবন: একবার একজন টিটিই (ট্রেন টিকিট পরীক্ষক) যিনি মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি ট্রেনে ডিউটিতে ছিলেন। তিনি একটি মেয়েকে ধরেছিলেন,যে একটি সিটের নীচে লুকিয়ে ছিল। তার বয়স ছিল প্রায় ১৩ বা ১৪ বছর।

টিটি মেয়েটিকে তার টিকিট দেখাতে বলে। মেয়েটি ইতস্তত করে উত্তর দিল যে তার কাছে টিকিট নেই। টিটি মেয়েটিকে অবিলম্বে ট্রেন থেকে নেমে যেতে বললেন। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। যিনি বললেন, আমি ওর টিকেটের দাম দেব। এটি ছিল একজন ‘শ্রীমতি ঊষা ভট্টাচার্যের’ কণ্ঠস্বর, যিনি পেশায় একজন কলেজের প্রভাষক ছিলেন। মিসেস ভট্টাচার্য মেয়েটির টিকিটের টাকা দিয়ে তাকে তার কাছে বসতে বললেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তার নাম কি। “চিত্রা”, মেয়েটি উত্তর দিল। “কোথায় যাচ্ছে?”
মেয়েটি বলল, “আমার কোথাও যাওয়ার জায়গা নেই।” “তাহলে আমার সাথে চলো।” মিসেস ভট্টাচার্য মেয়েটিকে বললেন।

ব্যাঙ্গালোরে পৌঁছানোর পর মিসেস ভট্টাচার্য মেয়েটিকে একটি এনজিওর কাছে হস্তান্তর করলেন। পরে মিসেস ভট্টাচার্য দিল্লিতে চলে যান এবং দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 20 বছর পর মিসেস ভট্টাচার্যকে একটি কলেজে বক্তৃতা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আমন্ত্রণ জানানো হলো।

তিনি সেখানকার একটি রেস্তোরাঁয় গিয়ে খাবার খাচ্ছিলেন। খাবার শেষ করার পর তিনি বিলের জন্য ওয়েটারকে ডাকলেন। ওয়েটার তাঁকে বললো যে, তার বিল ইতিমধ্যেই পরিশোধ করা হয়ে গিয়েছে। পিছন ফিরে তিনি দেখতে পেলেন একজন মহিলা তার স্বামীর সাথে তাঁর দিকে তাকিয়ে হাসছেন। মিসেস ভট্টাচার্য দম্পতিকে জিজ্ঞাসা করলেন,”আপনি আমার বিল কেন দিয়েছেন?” যুব মহিলাটি উত্তর দিল—”ম্যাম, মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের ট্রেন যাত্রায় আপনি আমার জন্য যে ভাড়া দিয়েছেন তার তুলনায় আমি যে বিলটি দিয়েছি তা খুবই সামান্য।” মিসেস ভট্টাচার্য চিত্রাকে চিনতে পারলেন এবং দুই মহীয়সীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। “ওহ চিত্রা… এটা তুমি…!!!” মিসেস ভট্টাচার্য খুশি হয়ে বললেন।

মিসেস ভট্টাচার্যকে জড়িয়ে ধরে যুবতী বলল, “ম্যাম আমার নাম এখন চিত্রা নয়। আমি এখন সুধা মূর্তি। আর ইনি আমার স্বামী নারায়ণ মূর্তি।” বিস্মিত হবেন না, আপনি ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মিসেস সুধা মূর্তি এবং মিস্টার নারায়ণ মূর্তির সত্যিকারের গল্প পড়ছেন, যিনি মাল্টি মিলিয়ন ইনফোসিস সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতা। চলুন এই গল্পের একটু গভীরে যাই…
‘অক্ষতা মূর্তি’ এই দম্পতিরই মেয়ে, যিনি যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বিবাহিতা, স্ত্রী।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category