Monday , 9 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গ্রাহকদের ন্যায্য পাওনা পরিশোধে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রশংসনীয় উদ্যোগ

প্রতিবেদক
sonynews
November 9, 2026 5:19 am

রাজশাহীতে ২ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার বীমাদাবির চেক হস্তান্ত

স্টাফ রিপোর্টার: বীমা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়নে গ্রাহকদের ন্যায্য পাওনা পরিশোধের ধারাবাহিকতায় প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এরই অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের মেয়াদোত্তীর্ণ বীমা গ্রাহকদের মধ্যে মোট ২ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার বীমাদাবির চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজশাহীতে কোম্পানির উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ব্যবসা পর্যালোচনা সভা শেষে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে বীমা খাতে গ্রাহকের আস্থা, আর্থিক নিরাপত্তা ও প্রতিষ্ঠানের দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি রজব আলী, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোকলেসুর রহমান, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন এবং আল আমিন বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক (উন্নয়ন) ফজলুল হক প্রমুখ।

সভায় বক্তারা বীমা খাতে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে যথাসময়ে বীমাদাবি নিষ্পত্তি, উন্নত গ্রাহকসেবা এবং দায়িত্বশীলতার সঙ্গে বীমা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মেয়াদোত্তীর্ণ বীমা পলিসির বিপরীতে গ্রাহকদের প্রাপ্য ২ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকার বীমাদাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বীমা বিশেষজ্ঞদের মতে, বীমা প্রতিষ্ঠানের প্রতি গ্রাহকের আস্থা তৈরির অন্যতম প্রধান শর্ত হলো প্রতিশ্রুতি অনুযায়ী ন্যায্য পাওনা পরিশোধ। সে বিবেচনায় রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এই চেক হস্তান্তর কার্যক্রম গ্রাহকস্বার্থ রক্ষা এবং বীমা খাতের প্রতি ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কথিত এনএসআই গ্রেফতার

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে সরকারের সহযোগিতার আশ্বাস

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

সয়াবিন তেলের দাম কমলো কেজিতে ৫টাকা

রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

নগরীতে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ১২’শ হাফেজদের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান

বেলপুকুর থানার অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ধর্ষণে ব্যর্থ হয়ে চাচিকে হত্যার অভিযোগ, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি