মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

প্রতিবেদক
sonynews
জুলাই ৮, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়া এলাকার বাসিন্দা এক যুবতী (২৭) বিয়ের প্রলোভনে পড়ে শারীরিক সম্পর্কে জড়ানোর পর এখন তিন মাসের অন্তঃসত্তা। অভিযোগ, প্রেমিক আলামিন ইসলাম (৩০) প্রতিশ্রুতি রক্ষা না করে প্রেমিকা যুবতীকে রেখে পালিয়ে গেছে। বিষয়টি জানার পর পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে।

ভুক্তভোগী যুবতী জানান, চার মাস আগে ফেসবুকে পরিচয় হয় দূর্গাপুর থানার বেলঘরিয়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আলামিন ইসলামের সঙ্গে। পরিচয়ের সপ্তাহখানেক পর আলামিন তাকে প্রেমের প্রস্তাব দেয়, এবং তার সরল বিশ্বাসে রাজি হন যুবতী। কিছুদিনের মধ্যেই আলামিন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়।

যুবতী আরও জানান, “আমি শুরুতে শারীরিক সম্পর্ক মেনে নেইনি। কিন্তু বিয়ের অঙ্গীকারে রাজি হই। এরপর সম্পর্ক গড়াতে থাকে। এখন আমি তিন মাসের অন্তঃসত্তা। বিয়ের কথা বললে সে আমাকে এড়িয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে নগরীর সাধুর মোড়ের একটি ভাড়া বাসায় আমাকে রেখে পালিয়ে যায়।”

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ এনে গত শনিবার (৫ জুলাই) বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী। অভিযোগে আরও বলা হয়, আলামিন পূর্বে বিবাহিত ও সন্তানের পিতা, যা সে গোপন রেখেছিল। প্রেমের সম্পর্কের নামে প্রতারণার পাশাপাশি পালিয়ে যাওয়ার পর যুবতীকে ফোনে হত্যার হুমকি দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিষয়টি নিয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহমেদ বলেন, “আমরা ইতোমধ্যে অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। শুনেছি, তারা মোল্লা ডেকে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন সে ওই যুবতীর সঙ্গে সম্পর্ক রাখছে না। যেহেতু মেয়েটি অন্তঃসত্তা, তাই তাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। তা না হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

পেটে ভাত নাই মেয়ে দিবস দিয়ে কি করবো শ্রমিক আফজাল

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা

রাবি ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: রহস্য ঘনীভূত

মেসির রেকর্ড ভাঙলেন ফোডেন

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

মেরুন টি-শার্ট পরা সেই যুবকের পরিচয় জানা গেল

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

আরএমপির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীর মতিহারে শ্রমিককে গুলি করে হত্যা মামলায় বিএনপি নেতা আটক