বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে ফায়ার সেফটি প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জুন ১৮, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ফায়ার ড্রিল এক্সারসাইজ অ্যান্ড ফায়ার সেফটি এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

প্রশিক্ষণ পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ সদস্যরা। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক করণীয়, নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ফায়ার সেফটি সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষকরা জানান, বাড়ি, অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অসাবধানতাবশত সৃষ্ট ছোট আগুনও সচেতনতার অভাবে বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে। তাই অগ্নি নিরাপত্তা বিষয়ে সকলের প্রাথমিক জ্ঞান ও প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, অনেক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকলেও সেগুলোর ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় জরুরি মুহূর্তে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হয় না। এ ধরনের প্রশিক্ষণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের ব্যবহারিক অনুশীলনে অংশ নেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত