Saturday , 9 May 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রবিার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে রাজশাহীর যেসব এলাকা

প্রতিবেদক
sonynews
May 9, 2026 1:04 pm

স্টাফ রিপোর্টার: গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার (১০ মে) রাজশাহীর বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় দেওয়ানপাড়া ফিডারের (সোর্স থেকে উকিলের মোড় আইসোলেটর পর্যন্ত) আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

Business Together To Make Investments

শাহরুখের মাথায় বন্দুক ধরে টেনেহিঁচড়ে নেওয়া হয় শুটিং থেকে

রাজশাহীতে অবৈধ তেল বিক্রি, এনএসআইয়ের হাতে আটক রাকিব

রাজশাহীতে ডিবির দুই সদস্যর বিরুদ্ধে হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন

স্কুলছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল: রাজপাড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার

দুদকের চার্জশিটভুক্ত মামলাও প্রত্যাহারের সুপারিশ! আলোচনায় আরডিএ কর্মকর্তা দম্পতি