• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে অবৈধ তেল বিক্রি, এনএসআইয়ের হাতে আটক রাকিব

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১:৩৬

রাজশাহীতে অবৈধ তেল বিক্রি, এনএসআইয়ের হাতে আটক রাকিব

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের বেসমেন্টে অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

রাকিব হাসান মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে, যা বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। জরিমানার অর্থ ও তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, রাকিব হাসান ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করে ভবনের বেসমেন্টে মজুত রাখতেন। পরে সেখান থেকে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন।

এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে বিষয়টি নজরদারিতে রাখছিলেন। বৃহস্পতিবার রাতে এনএসআইয়ের এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুত তেল জব্দ করা হয়।

ভবনের বেসমেন্টে থাকা বোতল ও জার দেখে এনএসআইয়ের ধারণা, রাকিব সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন। তেলের অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮