মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর তানোরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

গত ১০ নভেম্বর বিকেল ৫টার দিকে তানোর থানাধীন হাটদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রবিউল ইসলাম (২৬), পিতা আবছার আলী, গ্রাম গাকরন্দ্র, তানোর, রাজশাহী ও মোঃ রুবেল আলী (৩০), পিতা মোহাম্মদ নওশাদ, গ্রাম রায়তানবর্ষ, তানোর, রাজশাহী।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করে র‌্যাব।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা পেশার আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

জমি দখলের অভিযোগের জেরে জিয়া মঞ্চ নেতা আল আমিনের পদ সাময়িক স্থগিত, তদন্তের নির্দেশ

যে ভুলে কমবয়সেই পাকে চুল

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তালাইমারীতে মহাসড়ক অবরোধ

রুয়েটে ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজশাহীতে কোকো স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন