• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নানক

সনি নিউজ / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের যেকোনো ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

তাদের এই বিষদাঁত ভেঙে দিয়ে আমরা বাংলাদশের মানুষ এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে দিনাজপুর ও রংপুরের ব্যবসায়ী এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যাওয়ার আগে সৈয়দপুরে তিনি একথা বলেন।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি। আপনাদের দোয়ায় ভবিষ্যতেও আমরা এই অপশক্তির বিরুদ্ধে জয়লাভ করব।

এর আগে বিমানবন্দরে অবতরণের পর বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলেল শুভেচ্ছা জানান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আমিনুল ইসলাম, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম, দিনাজপুর পৌর আওয়ামী লীগ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, বিহারি ক্যাম্প উন্নয়ন কমিটিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিমানবন্দরে জাহাঙ্গীর কবির নানককে শুভেচ্ছা ও স্বাগত জানাতে রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরের স্থানীয় কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category