বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি’র অভিযানে গ্রেফতার ১৭: মাদকদ্রব্য উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
মে ১৬, ২০২৪ ৫:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: গত (১৫ মে ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, কাটাখালী থানা-৬ জন, এয়ারপোর্ট থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে। যার মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৬৭.২ গ্রাম হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ৬ পিস ইয়াবা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত