Saturday , 16 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহাগরীতে ভুয়া মেজর গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
March 16, 2024 4:40 pm

নিজস্ব প্রতিবেদক: মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহী ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃতর নাম চিন্তাহরন বিশ্বাস (৩৯)। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম। তিনি জানান,

চিন্তাহরন হিন্দু ধর্মের অনুসারী হয়েও মো: রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খোলেন। পাঁচ মাস পূর্বে এই ফেইসবুক আইডি ব্যবহার করে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হয়। তখন সে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেয় এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানায় ।

এছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার, ভাবি মেডিকেলে পড়াশোনা করেন এবং মা-বোন ডাক্তার এসকল কথা বলে চিন্তাহরন ঐ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রলোভন দেন। একপর্যায়ে সেই ছাত্রীর পরিবারের সদস্যদের সাথেও সখ্যতা গড়ে উঠে তার। সেই সুবাদে চিন্তা হরন ভুক্তভোগী সেই ছাত্রীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেন। এজন্য চিন্তা হরন ঐ পরিবারের কাছ থেকে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে মোবাইল ব্যাংকিং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে দুই লক্ষ টাকা নেন। এদিকে চাকরি না দিয়ে আরও তিন লক্ষ টাকা লাগবে বলে চাপ দিতে থাকেন। চিন্তাহরনের এমন আচরণে ঐ ছাত্রীসহ তার পরিবারের সন্দেহ হলে তাঁরা মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই পলাশ আলী ও তাঁর টিম ফেসবুকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয়দাকারী রোহানের প্রকৃত পরিচয় শনাক্ত করে। এরপর কৌশলে চিন্তাহরনকে টাঙ্গাইল থেকে রাজশাহীতে ডেকে এনে ১৬ই মার্চ বিকাল পৌনে ৬ টায় গ্রেফতার করা হয়। চিন্তাহরনের বিরুদ্ধে একই অপরাধে সিলেট মেট্রোপলিটনের শাহপরান থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি চিন্তাহরনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কখনো নিজেকে সেনাবাহিনীর কিংবা পুলিশের ঊর্ধ্বতন অফিসার বা আত্মীয়র পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যত নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

How we are working to build food systems for the future

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৫

তানোরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার: ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, দরপত্র খোলার অভিযোগে চাঞ্চল্য

রাজশাহীতে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে পুলিশ কশিনারের মতবিনিময়