Monday , 4 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে পলাতক আসামি’র সম্পত্তি ক্রোক

প্রতিবেদক
সনি নিউজ
March 4, 2024 12:33 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছে কাটাখালী থানা পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে কাটাখালীর আশরাফের মোড়ে অবস্থিত আসামির বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার ক্রোক করে নিয়ে আসে পুলিশ।

পলাতক আসারি নাম মো: সালাউদ্দিন (৩৬)। সে কাটাখালি থানার আশরাফের মোড় এলাকার মো: তাহাজ উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিৎ করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন,

 মো: সালাউদ্দিন সে একজন কুখ্যাত চোর তার বিরুদ্ধে কাটাখালি থানায় একটি চুরির মামলা রয়েছে। সেই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন।

আদালতের আদেশ মান্য করে সোমবার ভোরে আসামির বাসায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার একটি পালসার মোটরসাইকেল, সয়ন কক্ষে থাকা একটি টিভির মনিটর ও দু’টি স্পিকার ক্রোক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি বলেন, ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সালাউদ্দেনের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন