শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শবে বরাত ও রাসুল (সা.)

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:১২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শবে বরাত একটি ফার্সি শব্দ। এই শব্দের ব্যবহার আরবিতে নেই। তবে হাদিসের ভাষায় এ রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা ১৫ শাবানের রাত (১৪ তারিখ দিবাগত রাত) বলা হয়। এ রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদে সরাসরি কোনো নির্দেশনা নেই।

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ‘আলেমে দ্বীন, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, ইমাম ‘আব্দুল ‘আযীয বিন ‘আব্দুল্লাহ বিন বায (রা.) বলেছিলেন, প্রচলিত বিদ’আতগুলোর মধ্যে একটি হলো শাবান মাসের মধ্য ভাগে ‘শবে বরাত’ উদযাপন এবং ওইদিন রোজা পালন করা, যা কিছু সংখ্যক লোক ধর্মের মধ্যে নতুনত্ব চালু করেছে৷ অথচ শরিয়াহতে এর স্বপক্ষে নির্ভরযোগ্য কোনো দলিল নেই।

বিভিন্ন সহিহ হাদিসে বলা হয়েছে, মুহাম্মাদ (সা.) এ মাসে বেশি বেশি নফল রোজা পালন করতেন। শাবান মাসের রোজা ছিলো তার কাছে সবচেয়ে প্রিয়। এ মাসের প্রথম থেকে ১৫ তারিখ পর্যন্ত এবং কখনো কখনো প্রায় পুরো শাবান মাসই তিনি নফল রোজা পালন করতেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ মাসে মহান আল্লাহর কাছে মানুষের কর্ম ওঠানো হয়। আর আমি ভালোবাসি যে, আমার রোজা রাখা অবস্থায় আমার আমল ওঠানো হোক।

আবু হুরাইরা বর্ণিত বুখারী ও মুসলিমের হাদিসের বক্তব্য হলো আল্লাহ প্রতি রাতের শেষ অংশে দুনিয়ার আকাশে আসেন। আর প্রতি রাতের মধ্যে শাবান মাসের পনের তারিখের রাতও অন্তর্ভুক্ত। অতএব এ হাদিস মতে অন্যান্য রাতের মতো শাবান মাসের পনের তারিখের রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আকাশে আসেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অবৈধ সম্পদ অর্জনে রাজশাহীতে পুলিশ সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

রুয়েটের ১৩৫ জনকে অবৈধ নিয়োগ: বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

ইমামরা জানলেন তথ্য অধিকার আইন

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ বিতরণের উদ্যোগ রাকিবুল হাসান শামীমের –

চায়নায় টেনিস ও বক্সিং নিয়ে বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বক্সার সামিউল

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

শহীদ জিয়ার স্মরণে চন্দ্রিমা থানা বিএনপির মানবিক কর্মসূচি

অস্ত্র পরিষ্কারের সময় রাজশাহী পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ