Friday , 23 February 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
February 23, 2024 12:49 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ পরিচয়ে তানভীর আহম্মেদ (১৯) নামের এক শিক্ষার্থীকে জিম্মি করে অটোরিক্সায় তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া থানার সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে এঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামিরা হলো: মো: নূরনবী চাঁদ (৪০) ও মো: রাব্বী মৃদুল রহমান (২৪)। নূরনবী চাঁদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেতুলতলা এলাকার মৃত নুরুল হুদার ছেলে ও রাব্বী মৃদুল রহমান একই থানার দরগাপাড়া এলাকার মো: রতন শেখের ছেলে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিৎ করেছেন। তিনি জানান, রাজশাহী মতিহার থানার মীর্জাপুর পূর্বপাড়ার তানভীর আহম্মেদ গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় সাহেব বাজার থেকে অটোরিক্সাযোগে বাসায় ফিরছিলেন।
পথে মহানগরীর কেদুড় মোড়ে পৌঁছালে দুই ব্যক্তি অটোরিক্সার গতিরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তানভীরকে বলে তার কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। তানভীর মাদকদ্রব্য নাই বললেও আসামিরা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার কাছে ১০ হাজার টাকা দাবী করে এবং জোরপূর্বক রিক্সায় তুলে নিয়ে সাগরপাড়া পিডিবি অফিসের গলিতে নিয়ে যায়। সেখানে একটি বিকাশ এজেন্টের দোকানে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করে এবং তার ম্যানিবাগ থেকে ৮০০ টাকা ও মোবাইল ফোনটি জোরপূর্বক কেড়ে নেয়। পরে তানভীর বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে অবহিত করেন।

উক্ত সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে গতকাল রাতে বিকাশের দোকানের সিসি ফুটেজ দেখে তানভীরকে সঙ্গে নিয়ে আলুপট্টি মোড় থেকে আসামি নূরনবী ও রাব্বীকে গ্রেফতার করেন। এসময় আসামিদের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রথম ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩১ অক্টোবরই হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত, জানালেন নির্বাচন কমিশনার

র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত শিশুকন্যাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা

রাজশাহীতে জলবায়ু ধর্মঘট

শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকারী দলের হামলা! জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

বগুড়ায় দুই নারী খুন, জানা গেল নেপথ্য কাহিনী

জিয়া ক্ষমতা দখলকারী হিসেবে ইতিহাসে থেকে যাবে: কাদের

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট

রাজমিস্ত্রির কাজ করা সেই অদম্য মেধাবী শিক্ষার্থী পেলো শহীদ সোহরাওয়ার্দী হলে সিট