নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় যাত্রা শুরু করেছে ‘সিটি স্মাইল ডেণ্টাল কেয়ার’। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কুমারপাড়ায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

এসময় অন্যদের মধ্যে নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম, সাহেববাজার বড় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল গনি, সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের চীফ কনসালটেণ্ট ডা. মো: মহসিন পারভেজ, ডা. মাহবুবা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, মুখ ও দন্ত রোগের চিকিৎসা সেবায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ার রোগীদের আস্থা অর্জনে সক্ষম হবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি তাদের প্রশংসনীয় কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন বলে আশা প্রকাশ করেন তিনি।
সনি বাংলা ডট কম/ই আবি





