• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

সনি নিউজ / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে চাল মজুতদারদের মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে। না হলে মামলা করে তাদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, মজুদদাররা যে দলেরই হোক না কেন, বা করো আত্মীয়ই হলেও কোনো ছাড় দেয়া হবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে ছিল অসাধু কিছু ব্যবসায়ীরা।এরপরে থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে।এখনো সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাসত করা হবে না বলে জানান মন্ত্রী।

রাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ,রাজশাহী বিভাগের ডিআইজি মো: আনিসুর রহমান, এবং রাজশাহীর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মতবিনিময় সভায় বক্তৃতা করেন। মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ,পুলিশ সুপার,জেলা খাদ্য নিয়ন্ত্রক ও মিল মালিক প্রতিনিধিগণ অংশ নিয়ে মতামত তুলে ধরেন।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category