বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৪, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান মিজান (৩০) নামের এক ভাঙরি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন মানিক ও জিয়া নামের দুইজন মোটরসাইকেল আরোহী। গত সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারঘাট থানার বাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর রহমান নগরীর চন্দ্রিমা থানাধীন শালবাগান পাওয়ার হাউজ মোড় এলাকার সামাদ হাজির ছেলে। আহত মানিকের বাড়ি একই থানার হাজরাপুকুর এলাকায় এবং মিজানের ব্যাবসায়ী পার্টনার। অন্যদিকে জিয়া বাংলাদেশ রেলওয়ের কর্মচারি বলে জানা গেছে।

আহত জিয়া জানান, আমাদের গ্রামের বাড়ি চারঘাট হলিদা গাছি। সেখানে একটি ডাউল মিলের ভাঙরি মালাল বিক্রি হবে এমন সংবাদে তিন বন্ধু গিয়েছিলাম। মোটরসাইকেল চালাচ্ছিল মানিক। চারঘাট থেকে আসার পথে বাদুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি রং সাইডে এসে আমাদের সজোরে ধাক্কা দেয়। এতে মিজানের মাথায় ও বুকে প্রচন্ড আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।

পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। মিজানের অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে হস্তান্তর করে। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার (২৪ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মিজান।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ

রাজশাহী নগরীতে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে ১১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৩

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

নওগাঁয় ২ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণ নিয়ে গৃহবধূ উধাও, প্রেমিকসহ আটক

রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে রাসিক মেয়রের সাথে মতবিনিময়

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা