Thursday , 12 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

প্রতিবেদক
sonynews
November 12, 2026 11:57 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল সোয়া ৬টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সক্রিয় কর্মী ব্যানারসহ ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দিলে মিছিলে অংশগ্রহণকারীরা তাদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দিতে গেলে তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন মিছিলে অংশগ্রহণকারীরা। পরে স্থানীয় ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করলে মিছিলকারীরাও সেখান থেকে চলে যান।

এ ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাশ বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি নিউমার্কেট, দরিখরবোনা, কাদিরগঞ্জ এলাকার মৃত খোকনের ছেলে মো: আলী ইসলাম (৩২) এবং উপশহর নিউমার্কেট এলাকার মো: হযরত আলীর ছেলে মো: জাহাঙ্গীর আলম (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে উপশহর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) এবং বর্ণালী আমবাগান এলাকার মৃত শাহিদ হোসেনের ছেলে মো: মিজান হোসেন দিপু (২৮)-কে গ্রেপ্তার করা হয়। সকলেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সক্রিয় কর্মী।

গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ১২ নভেম্বর রাত সাড়ে ১২টার মধ্যে বোয়ালিয়া মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উক্ত মিছিলে উপস্থিত থাকার বিষয়ে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে আরএমপির অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে জমি বিরোধের জেরে গমের জমিতে বিষ প্রয়োগ ও ৩২টি ফলজ গাছ কাটার অভিযোগ

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ছাত্র আন্দোলনের মিছিলে গু’লিবর্ষ’ণকারী রনি গ্রেফতার

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

রাজশাহীতে কোরবানিযোগ্য পশুর আমদানি বাড়লেও মুল্য থাকবে চড়া

রাজশাহীতে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আহত ১

রাজশাহীতে যুবদলের নেতার বিরুদ্ধে আওয়ামী নেত্রীর অপপ্রচারমূলক সংবাদের প্রতিবাদ

জুরাছড়িতে আগুনে ৫৩ দোকান ও বসতঘর পুড়ে ছাই

রাজশাহীতে সহিংসতা ও সুরক্ষা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা সভা

Don’t bother typing “lorem ipsum” into Google translate