• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা

‘নির্বাচন করতে না দিলে সরকারের সব কাহিনি তুলে ধরবো’

সনি নিউজ / ১০১ Time View
Update : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
‘নির্বাচন করতে না দিলে সরকারের সব কাহিনি তুলে ধরবো’

অনলাইন ডেস্ক: তৃণমূল বিএনপিকে যদি নির্বাচন করতে না দেয়, তাহলে সরকারের সফলতা-ব্যর্থতার সব কাহিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, সমাজের বিত্তশালীদের প্রার্থী করিনি, আমরা খেটে খাওয়া সাধারণ লোকদের প্রার্থী করেছি। তারা নির্বাচনের খরচ চালাতে পারছেন না। তবু নির্বাচনের মাঠে জনসম্পৃক্ততা নিয়ে আছি আমরা। এরপরও যদি সরকার নির্বাচন করতে না দেয়, তাহলে সফলতা-ব্যর্থতার সব কাহিনি তুলে ধরবো।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার রূপসীতে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তৈমুর আলম খন্দকার বলেন, হুমকি-ধমকি অনেক দেওয়া হচ্ছে। এসবে আমরা পাত্তা দিচ্ছি না। উল্টো এসব হুমকিতে আমাদের এজেন্টদের সাহস আরও বেড়েছে। পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এক লোক মিছিল থেকে অস্ত্রসহ গ্রেফতার হয়েছে, তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত ছিল। তিনি মন্ত্রী না হয়ে সাধারণ প্রার্থী হলে প্রার্থিতা এতক্ষণে বাতিল হয়ে যেতো।

তৃণমূল বিএনপি একমাত্র বিরোধী দল উল্লেখ করে তৈমুর আলম বলেন, জাতীয় পার্টি এখন কোনও স্বাধীন রাজনৈতিক দল না। তারা সরকারের একটা অঙ্গ দল। বলা যায় তারা সরকারি দল। সরকার তাদের যেভাবে নির্দেশনা দেবে তারা সেভাবে করবে। আর আমরা একমাত্র বিরোধী দল। মাটি কামড়ে হলেও নির্বাচন করবো। তবে আমাদের প্রার্থীদের ফান্ড দিতে পারছি না, খরচ দিতে পারছি না। তার ওপর প্রতিপক্ষের লোকজন নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তৈমুর আলম বিজয়ী হলে আওয়ামী লীগ-বিএনপি শান্তিতে ঘুমাতে পারবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ মনে করে তৈমুর আলম পাস করলে রূপগঞ্জের আওয়ামী লীগ বিএনপি সবাই শান্তিতে ঘুমাতে পারবে। এখানে আওয়ামী লীগকে দুই টুকরো করে ফেলেছে। আমি নির্বাচিত হলে আওয়ামী লীগকে দুই টুকরো করবো না, বিএনপিকে টুকরো করবো না। আমি নির্বাচিত হলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংসদে কথা বলবো। আমি নির্বাচিত হলে গায়েবি মামলার বিষয়ে কথা বলবো। গণগ্রেফতার, গণহারে সাজা এসব বন্ধ করাবো। রূপগঞ্জে এখন যে গণগ্রেফতার বন্ধ রয়েছে, এটা আমার জন্য হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category