সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

প্রতিবেদক
sonynews
জুলাই ২৭, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের(ইউপি)১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম,খাদেম ও একটি মন্দিরের পুরোহিতের সঙ্গে  মতবিনিময় সভা করে সরকারি বেতন-ভাতায় অন্তর্ভুক্ত হওয়া তালিকা  তুলে দিলেন ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক।
সোমবার (২৭জুলাই) বিকেলে ইউপির শ্যমপুর হাট বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি বেতন-ভাতায় তালিকাভুক্ত হওয়া ঘাসিগ্রাম ইউনিয়নের (ইউপি) ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম,খাদেম ও একটি মন্দিরের পুরোহিতসহ  ৪৮ জনের হাতে তালিকার কাগজ তুলে দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সম্পাদক আনছার আলী, ইউনিয়ন কৃষকদল আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন। এছাড়াও বিএনপি এবং  সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক  নেতা ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
 সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের মসজিদের ইমাম মোয়াজ্জেম, খাদেম ও মন্দিরের পুরোহিতগণকে সরকারিভাবে বেতন-ভাতা প্রদানের জন্য তালিকা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে ঘাসিগ্রাম ইউপি থেকে প্রথম পর্যায়ে ১৫টি মসজিদ ও একটি মন্দিরের তালিকা করা হয়।
আগামিতে পর্যায়ক্রমে বাকি মসজিদের ইমাম মোয়াজ্জেম, খাদেমদ ও মন্দিরের পুরোহিতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।সরকারি বেতন-ভাতায় অন্তর্ভুক্ত হওয়া তালিকার কাগজ হাতে পেয়ে উচ্ছ্বাসিত ইমাম, মোয়াজ্জেম, খাদেম ও পুরোহিতগণ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সভাপতি-সেক্রেটারি হলেন যারা

পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের সুবিধা ৩০ নভেম্বর

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

মব জাস্টিসে অভিযুক্ত হলে সাংগঠনিক ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল-সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কবুতর ধরতে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় স্থানান্তর

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট