বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়ন থেকে ১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

বিপুল পরিমাণ এই হেরোইনগুলো ভারত থেকে পাচার হয়ে আসছিল। এ ঘটনায় আটকৃতরা হলেন, শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম।
তারা দীর্ঘদিন ধরে জেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী র‌্যাব-৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সিও লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে হেরোইনের বড় চালানটি ধুলু মিয়ার কাছে আসে। এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হলে ধুলুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু বাড়ি থেকে পালিয়ে গেলে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানায় বাড়ির পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামের ভেতরে ১০ কেজি হেরোইন রাখা আছে। পরে র‌্যাব হেরোইনগুলো জব্দ করে এবং মমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলুকে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মামলা হয়েছে।

সিও লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও বলেন, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তার মধ্যে এই চালানই সবচেয়ে বড় মাদক চালান।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মানুষের সামনে বিচারহীনতার বলি ভ্যানচালক ফারুক

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

সমগ্র বাংলাদেশ এসএসসি-৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, রাজশাহীতে উৎসবমুখর মিলনমেলা

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মহানগরীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত

শিক্ষককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ, দুই যুবক কারাগারে

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ফুটপাত-সড়ক দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান শুরু

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর…

নিষিদ্ধ সংগঠনের মিছিল: আরএমপির অভিযানে গ্রেপ্তার আরও একজন