Tuesday , 22 April 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১০.৫ লক্ষ টাকা ছিনতাই: অটোরিকশা চালক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
April 22, 2025 9:46 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে আঘাত করে ১০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো. মাসুম (৩০) নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক (৫৫)-এর মাধ্যমে নগদ ১৩ লক্ষ টাকা পাঠান। সকাল পৌনে ৯টার দিকে দিলীপ কুমার নগরীর বোয়ালিয়া থানাধীন ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ হেলমেট পরিহিত দুইজন মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতিরোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় ম্যানেজার দিলীপ কুমার ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করলে ব্যাগ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পড়ে যায়। তবে বাকি ১০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান শুরু করে বোয়ালিয়া থানা পুলিশ। মহানগরজুড়ে বসানো হয় চেকপোস্ট এবং থানা ও টহল দলকে করা হয় সতর্ক।

পরবর্তীতে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা এবং চালককে শনাক্ত করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরিফুল ইসলাম ও তার টিম ২১ এপ্রিল রাতে মান্দায় অভিযান চালিয়ে আসামি মাসুমকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে মাসুম ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানায়, ঘটনার পর সে আত্মগোপনে চলে যায়। পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত মাসুমকে পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: এমপি মিলন

সাংবাদিক রণেশ মৈত্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

রাজশাহী সিটি হাসপাতাল আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

প্রচণ্ড রাগের সময় কী করবেন?

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

রাসিকের ৩০ টি ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে, 

‘গুলিবিদ্ধ অনেকেরই মাথার খুলি ছিল না’