বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গান পাওডার ও বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৩, ২০২৩ ৬:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট উপজেলায় গান পাওডার ও বিস্ফোরকদ্রব্য সহ শীর্ষ সন্ত্রাসী হেলালকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

হেলাল চারঘাট থানাধীন চকমোক্তারপুর এলাকার মৃত সৈয়ম আলী সোয়েবের ছেলে।

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাত
আড়াইটার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমোক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় বিস্ফোরক দ্রব্য-১.৯৬৫ কেজি (গান পাউডার-৯০০ গ্রাম, ছোট ছোট কালো পাথর-৪৮০ গ্রাম, কাচের ভাংগা টুকরা-৩০০ গ্রাম, ছোট ছোট কাটা তার-২৮৫ গ্রাম) উদ্ধার করে র‍্যাব।
বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, র‍্যাব জানায়,

রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চারঘাটের চকমোক্তারপুর এলাকায় গ্রেফতার হেলাল নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই বসতবাড়ীতে পৌছে তাকে আটক করে এবং তার দেয়া তথ্যে বসতবাড়ী তল্লাশী করে উক্ত বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, হেলাল চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে উক্ত বিস্ফোরকদ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। ইতিপূর্বে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ মোট ৬ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

বিএসটিআই’র অভিযানে রাজশাহীতে বেঙ্গল বেকারিকে জরিমানা

পাবনায় কাজের সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

পাবনায় কাজের সুযোগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

রাজশাহী নগরীতে চাঁদাবাজির সময় ৩ সমন্বয়ক আটক

বর্ষার প্রথম ধাক্কায় সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটের মাঠে খেলতে চান হিরো আলম

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ মখদুম থানা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

হাজরাপুকুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল