রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২২, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার দুই থানার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান এবং পুলিশ সুপার মো: সাইফুর রহমান।

গতকাল ২১ অক্টোবর রাত ১০টায়
রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের দুর্গামাতার মন্দির এবং চারঘাট থানাধীন সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর শ্রী শ্রী কালিমাতার মন্দির এবং চারঘাট চারঘাট কেন্দ্রীয় কালিমাতার মন্দির পরিদর্শন করেন তারা।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সুপারের সাথে পুজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময় হয়। এরপর কমিটির লোকজন ডিআইজি ও পুলিশ সুপারকে উপহার প্রদান করেন এবং তাঁরা পুজা উদযাপন কমিটির সাথে কুশলাদি বিনিময় করেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সুদীর্ঘ কাল হতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে দুর্গাপূজা পালিত হচ্ছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা নজরদারি করছে। বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই গুজব রটানোর অপপ্রয়াস পরিলক্ষিত হলে অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান বলেন, রাজশাহী জেলায় ৩৬৩ টি পুজামণ্ডপে দুর্গামাতার আরাধনা চলছে। আমরা প্রতিটি থানার পূজামণ্ডপ পরিদর্শন করছি এবং পূজা উদযাপন কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় করছি। এ শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সবরকমের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
এসময় রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো: রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আ.ন.ম নিয়ামত উল্লাহ, চারঘাট থানার অফিসার ইনচার্জ মো: সিদ্দিকুর রহমান-সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী ফ্রিডম রাইডার্সের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

রাজশাহীতে চালের দাম বেড়েছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষকী পালিত

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

have is days together meat fill for give you’re

বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর ৭৩ জনই ফেল

“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি”

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন

৪ প্রকৌশল বিশ্ববদ্যিালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ওয়াই-ই-এস এ্যাওয়ার্ড’

একটি আইডি থেকে কোনোমুখী টিকিট কাটা যাচ্ছে না, নতুন নিয়মে ভোগান্তি যাত্রীদের