Friday , 22 September 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
সনি নিউজ
September 22, 2023 7:08 pm

অনলাইন ডেস্ক: ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর)  ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এ তথ্য জানিয়েছেন।

ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না। কেননা যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, আমরা যখন এই ভিসা নীতি ঘোষণা করেছি, তখন থেকেই যুক্তরাষ্ট্র সরকার ঘটনাবলির ওপর গভীর দৃষ্টি রাখছে। সতর্কতার সঙ্গে তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছি।

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিয়েছে  মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র  দপ্তর । এই ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধী দলের সদস্য রয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর)  মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র  দপ্তর দপ্তরের মুখপাত্র  ম্যাথিউ  মিলার এক বিবৃতিতে এ তথ্য জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

নগরীকে ঢেলে সাজানো ও রাস্তা-ঘাটের আমুল পরির্বতন এনেছিলেন মিনু

উপাচার্যকে লাঞ্ছনাকারীরা রাষ্ট্র ও জনগণের শত্রু: ভূমিমন্ত্রী

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

জুলাই গণঅভ্যুত্থান আনুষ্ঠানিকতা নয় বরং দায়িত্ব ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাঃ সাঈদ নোমানরা

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের

অবশেষে রাজশাহীতে সিরিয়াল প্রতারক প্রিয়া খাতুন গ্রেফতার