Friday , 21 July 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ব্যাটারদের দায়িত্বহীনতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশের

প্রতিবেদক
সনি নিউজ
July 21, 2023 6:41 pm

ক্রীড়া ডেস্ক: প্রতিপক্ষের রান রাখা গিয়েছিল ধরাছোঁয়ার ভেতর। শুরুটাও হয়েছিল দুর্দান্ত, রান তাড়া মনে হচ্ছিল সহজ।
কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বহীনতায় ম্যাচ হারতে হয়।

শুক্রবার কলম্বোয় ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে ৫১ রানে হারিয়েছে ভারত ‘এ’ দল। শুরুতে ব্যাট করতে নেমে ২১১ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ৩৪ ওভার ২ বল খেলে ১৬০ রানে সব উইকেট হারায় বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে ২৯ রানের উদ্বোধনী জুটি পায় ভারত। অষ্টম ওভারে এসে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। তার বলে ২৪ বলে ২১ রান করা সাই সুদর্শন উইকেটরক্ষক আকবর আলীর হাতে ক্যাচ দেন।

এরপর ৩৬ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও নিকিন জোস। এই জুটির ভেতর বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেন আম্পায়াররা। রাকিবুলের বলে নিকিন জোসকে স্টাম্পিং দেননি তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি। টিভি রিপ্লে দেখে অবশ্য মনে হয়েছে, আউট ছিলেন জোস। এরপর সাইফ হাসানের বলে একটি এলবিডব্লিউ থেকেও বেঁচে যান ভারতীয় ব্যাটার।

দলকে উইকেটও শেষ অবধি এনে দেন সাইফই। তার বলে মিড উইকেটে দাঁড়ানো জাকির হাসানের হাতে ক্যাচ দেন জোসে। এরপর ভেঙে পড়ে ভারতের ব্যাটিংয়ে। স্কোরকার্ডে একশ রান হওয়ার আগেই হারায় আরও দুই উইকেট।

৬৩ বল খেলে ৩৪ রান করে রাকিবুল হাসানের বলে ক্যাচ দেন অভিষেক শর্মা। এরপর ১৬ বলে ৫ রান করা নিষাদ সিন্ধুকেও ফেরান তিনি। ২৪ বলে ১২ রান করা রিয়ান পারাগকে বোল্ড করে উল্লাসে মাতেন তানজিম হাসান সাকিব।

এরপর দুই উইকেট নিয়ে ভারতের রান লম্বা না হওয়ার কাজটি সারেন শেখ মাহেদী হাসান। ৩ বলে ১ রান করা ধ্রুব জুরেলকে এলবিডব্লিউ ও ১৪ বলে ৯ রান করা হারশিত রানাকে ক্যাচ আউট করেন মাহেদী।

এরপর ভারতকে অনেকটা একাই টেনে নেন অধিনায়ক ইয়াশ দুল। রিপন মণ্ডলের করা শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৫ বলে ৬৬ রান করেন তিনি। শেষদিকে ২৪ বলে ২১ রান করে মানব সুতার ও ১২ বলে ১৫ রান করেন রাজবর্ধন হাঙ্গার্গেকার। বাংলাদেশের পক্ষে দুই উইকেট করে নেন মাহেদী, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।

জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। প্রথম ওভারেই চার বাউন্ডারি হাঁকান নাঈম শেখ। আট ওভার পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশের রান হয়ে যায় পঞ্চাশ। ৬ চারে ৪০ বলে ৩৮ রান করে মানব সুতারের বলে নাঈম শেখ আউট হলে ভাঙে ৭০ রানের উদ্বোধনী জুটি। তার সঙ্গী তানজিদ হাসান তামিম তুলে নেন হাফ সেঞ্চুরি।

টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি পূরণ করে বেশিক্ষণ অবশ্য উইকেটে থাকতে পারেননি তামিম। ৮ চারে ৫৬ বলে ১ রান করে নিষাদ সিন্ধুর বলে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ৫ রান করে এলবিডব্লিউ হন তিনে নামা জাকির। এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের সাজঘরে ফেরার মিছিল।

২৪ বলে ২২ রান করে সাইফ হাসান আউট হওয়ার পর দলের আশা হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু নবম ব্যাটার হিসেবে সিন্ধুর বলে তিনি আউট হয়ে গেলে হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ৪৬ বল খেলে ২০ রান করেন জয়। ৬৬ রানে নিজেদের শেষ আট উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাংবাদিক রানার বাবার রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

আখেরাতই মানব জীবনের প্রকৃত মঞ্জিল— অধ্যাপক মো. মুজিবুর রহমান

গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীর ৪ দলিলভুক্ত জমি ক্রোকের নির্দেশ”

শিশুদের হাতে গাছের চারা তুলে দিল চন্দ্রিমা থানা যুবদল

রাজশাহীতে আমেরিকান নাগরিক পরিচয়ে ৪০ লাখ টাকা প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক ফিরোজের যাবজ্জীবন

‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে’ আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত, জানা গেল নাম

“ধর্মকে ঢাল, দানকে ব্যবসা: রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ”