• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে আমেরিকান নাগরিক পরিচয়ে ৪০ লাখ টাকা প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ৭:০০

রাজশাহীতে আমেরিকান নাগরিক পরিচয়ে ৪০ লাখ টাকা প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা মহানগরের বনানী এলাকা থেকে সাইবার নিরাপত্তা আইনের এই আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলো, বরিশাল জেলার উজিরপুর থানার পূর্বধামসর গ্রামের মৃত রেজাউল করিম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৪৪)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভুগি একজন স্কুল শিক্ষিকা। তিনি আরজিতে উল্লেখ্য করেন, তার সহিত Michal philips Lawson ফেসবুক আইডি নামক ব্যক্তির (রুবেল হাওলাদার) সাথে পরিচয় হয়। তখন ব্যক্তি নিজেকে আমেরিকার ক্যালিফোনিয়ার নাগরিক হিসেবে পরিচয় দেন এবং জানান পেশায় একজন ইঞ্জিনিয়ার।

একপর্যাযয়ে ফেসবুকে চ্যাটিং, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়ায় এবং ওই স্কুল শিক্ষিকাকে বিবাহ করে তার সন্তান সহ আমেরিকা নিয়ে যাবে বলে প্রলুদ্ধ করে। স্কুল শিক্ষিকা প্রতারক আসামীর কথা বিশ্বাস করে যোগাযোগ রেখে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে প্রতারক আসামী রুবেল ফেসবুক মেসেঞ্জারে শিক্ষিকাকে জানায়, তার জন্য আমেরিকা থেকে ২ কোটি ৫০ লক্ষ টাকার উপহার সামগ্রী পাঠিয়েছে।

পরবর্তীতে আসামী রুবেল সহ অন্যান্য সহযোগীরা শিক্ষিকাকে ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে বলে যে, তোমার নামে উপহার সামগ্রী এসেছে এগুলো ছাড়াতে ৪০ লক্ষ টাকা লাগবে, মামলার বাদী সরল বিশ্বাসে তার একাউন্টে থাকা ৪০ লক্ষ টাকা ও পরবর্তীতে ২ লক্ষ ৩৩ হাজার টাকা সহ সর্বমোট ৪২ লক্ষ ৩৩ হাজার টাকা প্রতারক আসামী রুবেল হাওলাদারকে তার ব্যাংক একাউন্টে প্রদান করে।

এরই প্রেক্ষিতে পিবিআই এর একটি টিম ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামী রুবেল হাওলাদার কে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেন।

পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আমরা আসামীকে গ্রেপ্তার পরে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮