সোমবার , ৩ জুলাই ২০২৩ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার ৭

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ৩, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ সাত জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো: মো: রাজিব হোসেন (২৭), মো: আশিক (৩০), মো: আশরাফুল আলম (৩৩), মো: ইব্রাহিম হোসেন সাগর (৩৩), মো: নাইম আলী (২৬), শ্রী সোহাগ সরকার (২৮) ও মো: কাওসার হোসেন রাজু (২৩)। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মতিহার থানাধীন মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতা্র করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

রাজশাহী মেট্রোপরিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিৎ করেছেন। তিনি জানান,

ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় আসামী মো: কাওসার হোসেন রাজুর বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম (৩জুলাই) দিবাগত রাত পৌনে ১ টার দিকে মেহেরচন্ডী বুধপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজিব, আশিক, আশরাফুল, ইব্রাহিম, নাইম, সোহাগ ও কাওসারকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে দুই জন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী