সোমবার , ১২ জুন ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হাতপাখায় টিপ দিলে আসছে নৌকা, অভিযোগ মেয়রপ্রার্থীর

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১২, ২০২৩ ১২:৩২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী মো. আব্দুল আউয়াল বলেছেন, মানুষের ভোট দিতে সমস্যা হচ্ছে। সঠিকভাবে ভোট দিতে পারছে না। কোনো কোনো জায়গায় হাতপাখায় ভোট দিলে নৌকা আসছে, এমন অভিযোগ পাওয়া গেছে। খালিশপুর ১২ নম্বর ওয়ার্ডে একটা কেন্দ্রে হাতপাখায় টিপ দিলে নৌকা আসছে।

কিছু কিছু মেশিনে বিভ্রাট দেখা দিচ্ছে। মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকমতো কাজ করছে না। সোমবার (১২ জুন) সকাল ১০টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বানিয়াখামার এলাকার দারুল কোরআন বহুমুখী মাদরাসা কেন্দ্রে ভোটদান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ ভালো আছে, আমার মনে হচ্ছে। যদি পরিবেশ এমন ভালো থাকে তাহলে মানুষ ভোটকেন্দ্রে আসবে। মানুষের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়েছে। মানুষ মনে করে আমাদেরকে ভোট দিলে আমরা নগর উন্নয়ন করতে পারব। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে। মানুষ পরিবর্তন করতে চায়। এই আশায় মানুষ আমাদেরকে ভোট দেবে। কোনো ষড়যন্ত্র না হলে হাতপাখা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। ভোট যদি সুষ্ঠু ও সুন্দর হয় ফলাফল যাই হোক আমরা মানব।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনের মেয়র পদে প্রার্থী হয়েছেন ৫ জন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। সুত্র: নিউজজি২৪

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

রাজশাহী নগরীতে রাস্তার পাশ থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

‘রাজশাহীতে বিএনপি‘র সমাবেশকে প্রত্যাখান করেছে সাধারণ মানুষ’ খায়রুজ্জামান লিটন

১৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা বিএমডিএতে

স্ত্রীর মামলায় এসপি কারাগারে, ক্ষোভে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

দুই বছর একসাথে থাকার পর বিয়ের কথা বলায় ৩৫ টুকরো

জবি শিক্ষার্থী হত্যা: প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করেছে পুলিশ

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি