বুধবার , ৩১ মে ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজার রাজত্ব চলছে রাজশাহী রেলওয়ে স্টেশনে

প্রতিবেদক
সনি নিউজ
মে ৩১, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রী ও তার মাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দেয়ার অভিযোগ পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদারের নেতৃত্বে রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

৩০ মে রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ধুমকেতু ট্রেন ছেড়ে যাওয়ার পূর্বের ঘটনা। এটা কি যাত্রীসেবার নমুনা প্রশ্ন জনমনে! টিকিট কেটে নন-এসি বগিতে উঠতে না পেরে মা ও মেয়ে এসি বগিতে করিডোরে দাঁড়িয়ে একটু স্বস্তির সাথে যেতে চেয়েছিলেন। কিন্তু তা আর হলো না। ন্যাক্কারজনকভাবে লাঞ্ছিত করে তাদের নামিয়ে দেয়া হয় । অনেকে বলছেন, যাত্রী চাহিদা অনুযায়ী ব্যবস্থা না করে রেল কর্তাদের ব্যর্থতার দায়ভার কেন সাধারণ যাত্রীদের উপর বর্তাবে? অসহনীয় গরমে সাধারণ বগিতে ঠাসাঠাসি করে মা ও মেয়ে হয়ত রাত জেগে ঢাকায় পৌঁছাবে। কিন্তু কোমলমতি ছাত্রীটি রেলের কতিপয় কর্মকর্তা কর্মচারীর কাছে যেভাবে লাঞ্ছিত হলেন তা কী কখনো ভুলে যাওয়ার? রাজশাহী পলিটেকনিকেল ইন্সটিটিউট এর শিক্ষক টমাস উদ্দিন বলেন,
ধাক্কাধাক্কির ঘটনাটি রাজা-বাদশার আমলের কথা মনে করিয়ে দিল। মনে হচ্ছিল, যার নেতৃত্বে এই ধাক্কাধাক্কি তিনি রাজা এবং অসহায় মা মেয়ে গরিব প্রজা। বিশাল অপরাধ করেছে তাই রাজার এমন শাস্তি। অথচ এরা ভুলে গেছেন তারা প্রজাতন্ত্রের কর্মচারী।
তবে এ ব্যাপারে জিএম অসিম কুমার তালুকদার বক্তব্য দিতে নারাজ।
তাকে প্রশ্ন করা হলে সাথে সাথে ফোন কেটেদেন তিনি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে হাসুয়ার কোপে গুরুতর আহত গৃহবধূ

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহী মহানগর

রেলগেট থেকে নওহাটা পর্যন্ত দৃষ্টিনন্দন সড়কবাতি উদ্বোধন করলেন রাসিক মেয়র

রাজশাহী মহানগরীতে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

মহানগরীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে রাস্তার পাশ থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার

রাজাবাড়ি সরকারি খামারে পানির দরে বিক্রি ৩৭টি গরু

এমপি এনামুল থেকে বাগমারাকে মুক্ত করার আহ্বান

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত