বুধবার , ১০ জুলাই ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১০, ২০২৪ ৯:২৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ঢাকা বাস টার্মিনালে চলছিল জুয়ার বোর্ড, দৈনিক লক্ষ লক্ষ টাকার খেলা হতো ওই স্থানে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২২ জন জুয়ারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

এসময় জুয়া খেলার সরঞ্জাম ও দুটি মোটরসাইকেলসহ নগদ ১,৮৫,৩৭০ টাকা জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালিয়া থানাধীন শিরোইল স্টেশন পাড়া এলাকার মোঃ সেলিম রেজা (৩৮), ঘোড়ামারা রায়পাড়া এলাকার মোঃ হাবিবুর রহমান বিপ্লব (৪২), পাঠানপাড়া এলাকার মোঃ আলীউল আজিম(৪২), রানীনগর হাদীর মোড় এলাকার মোঃ সোহেল রানা (৩৫), সপুরা এলাকার মোঃ মেহেদী হাসান দীপু ( ৩৬), বর্ণালী আমবাগান এলাকার মোঃ আঃ রশিদ (৪৩), শিরোইল মোল্লা মিল এলাকার মোঃ শফিকুল ইসলাম (৪৫), শিরোইল স্টেশনপাড়া এলাকার মোঃ সাগর শেখ (৪২), হোসনিগঞ্জ এলাকার মোঃ বেলাল হোসেন (৫২)। এছাড়া চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ ছামিউল ইসলাম জনি (৩২), আসাম কলোনি বউবাজার এলাকার মোঃ খোকন (৫০), শিরোইল কলোনি এলাকার মোঃ শাহীন আলী (৪৩), একই এলাকার মোঃ হাবিবুর রহামন (৫৮), ছোট বনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিন (৪৫), হাজরাপুর ডাবতলা এলাকার মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩৮)। শাহমখদুম থানাধীন বড় বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার মোঃ সম্রাট (২৮)। নওগাঁ থানাধীন নাপিতপাড়া এলাকার শ্রী দীপক কুমার সরকার (৩৫), চারঘাট থানাধীন মুক্তারপুর এলাকার মোঃ মাসুদ রানা (৩৮), কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া চার খোটার মোড় এলাকার মোঃ হায়দার আলী (৬২), মধুসূদনপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম (৩৭), ও রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার মোঃ জিয়াউর রহমান(৩৪)।
আজ বুধবার (১০জুলাই) সকালে র‍্যাব-৫ সিপিসি মোল্লাপাড়া ক্যাম্প থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, রাজশাহীর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আরিফের নেতৃত্বে শিরোইল ঢাকা বাস টার্মিনালের গৌধুলি মার্কেটে জুয়া পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে নগদ টাকা, দুটি মোটরসাইকেল ও জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জন জুয়ারিকে আটক করা হয়।
র‍্যাব জানায়, ২২ জন জুয়ারি আটক হলেও কৌশলে পালিয়ে যায় শ্রমিক নেতা আরিফ।

এছাড়া গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায়, জুয়া আসরের মুল হোতা আরিফ শেখ। তার তত্বাবধানে ঘটনাস্থলে তাহারা প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা নিয়মিত জুয়া খেলে এবং এর ধারাবাহিকতায় ঘটনার সময়ও জুয়া খেলছিল বলে স্বীকার করে।

জুয়া বোর্ড মালিক আরিফ শেখকে পলাতক এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে যুবক গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের মামলা, এজাহারে নেই কোনো আসামির নাম

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার

বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

ক্যান্ট: পাবলিক স্কুলে ছু’রি নিয়ে শিক্ষকের ওপর হামলা ছাত্রীর

শপথ নিলেন রাসিক নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা

হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে -দুলু

গোদাগাড়ীতে খাল খনন উদ্বোধন, শহিদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করলেন মিনু

রাজশাহী থেকে নেসকোর সদর দপ্তর বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি—রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

উপ-মহাপরিচালকের রাজশাহী সফর ও প্রশিক্ষণ পরিদর্শন