Tuesday , 16 May 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করলেন আব্দুর রাজ্জাক সুজন

প্রতিবেদক
সনি নিউজ
May 16, 2023 12:11 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে সাধারণ প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন আব্দুর রাজ্জাক সুজন।

তিনি আজ মঙ্গলবার (১৬ মে) দুুপুরের দিকে সমর্থকদের সাথে নিয়ে এই মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময়ে তিনি সাংবাদিকদের বলেন, আশাকরি এ ওয়ার্ডের উন্নয়নের এবং জনগণের সেবাদানের সুযোগ করে দিতে জনগণ তাকে ভোট দেবেন। কারণ এই ওয়ার্ডে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের জলাবদ্ধতা থেকে শুরু করে বেকার সমস্য দূরীকরণে কাজ করবেন। এছাড়া ভূমি দস্যু ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন। এবাদেও সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করবেন কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক।

তিনি আরো বলেন, ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেয়া হয়। বর্তমানে এই অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেইসাথে সুসম বণ্টন না হওয়ায় হতদরিদ্ররা তাদের ন্যায্যতা ও প্রাপ্যাতা থেকে বঞ্চিত হয়েছেন।

ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সঠিক সেবা দানের সুযোগ করে দিতে তিনি ওয়ার্ডবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন। ফরম উত্তোলনের সময় অত্র ওয়র্ডের বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা অব্দুর রাজ্জাকের পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রাজশাহীতে প্রতারণার টাকা উদ্ধার করে দিলো বেলপুকুর থানা পুলিশ

আর্জেন্টিনাকে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃিতক সন্ধ্যা অনুষ্ঠিত

ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে জয়শঙ্করের বিবৃতি

রাজশাহীতে পিকআপ ভ্যানে ৩৫ কেজী গাঁজা পাঁচার, গ্রেফতার ৩

রাজশাহীতে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার