মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিজেপিই ফিরবে? না কি ক্ষমতার হাত-বদল? কর্নাটকের ভোটদাতারা রায় দেবেন বুধবার

প্রতিবেদক
সনি নিউজ
মে ৯, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাত পোহালেই ভোটগ্রহণ শুরু কর্নাটকে ২২৪টি বিধানসভা আসনে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মঙ্গলবার জানাল নির্বাচন কমিশন। সব বুথে ইতিমধ্যেই পাঠানো হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। সেই সঙ্গে সিসিটিভি নজরদারির ব্যবস্থাও থাকছে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সেরে ফেলা হয়েছে বুথে বুথে ইভিএম পৌঁছে দেওয়ার কাজ।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মঙ্গলবার বলেন, ‘‘এ বার কর্নাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। তাঁদের মধ্যে প্রথম বারের ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৭১ হাজার।’’ মোট ভোটারদের মধ্যে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ এবং ২ কোটি ৬২ লক্ষ মহিলা।

গত আড়াই দশকের মতোই বুধবারও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে কর্নাটক। ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বাধীন জেডি(এস)-এর মধ্যে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই, বিজোপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিটি রবি, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কংগ্রেস), জগদীশ শেট্টার (কংগ্রেস) এবং এইচডি কুমারস্বামী (জেডি-এস)। ভোটের গণনা আগামী শনিবার (১৩ মে)।

ইতিহাস বলছে, আশির দশকে প্রয়াত রামকৃষ্ণ হেগড়ের নেতৃত্বাধীন জনতা দল উপর্যুপরি দু’টি বিধানসভা ভোটে জিতে ক্ষমতা দখল করেছিল। তার পর থেকে প্রতি ৫ বছর অন্তর ক্ষমতার পরিবর্তন দেখেছে দক্ষিণ ভারতের ওই রাজ্য। এ বার সেই ধারা বদলাবে বলে ক্ষমতাসীন বিজেপির দাবি। অন্য দিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস গত ৪ দশকের ধারা মেনে ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী।

২২৪ আসনের কর্নাটক বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ বিধায়ক। ঘটনাচক্রে, ২০০৭ সাল থেকে ৪ দফায় ক্ষমতা দখল করলেও কখনওই সেই সংখ্যা ছুঁতে পারেনি পদ্ম-শিবির। তাদের ৪ মুখ্যমন্ত্রীর মধ্যে কেউই ৫ বছরের পূর্ণ মেয়াদে থাকেননি। এর মধ্যে ২০০৮-এর নির্বাচনে বিজেপির ফল সবচেয়ে ভাল হয়েছিল। তারা জিতেছিল ১১০টি আসনে।

২০১৮-র বিধানসভা নির্বাচনে ১০৪টি আসনে জিতেছিল বিজেপি। কংগ্রেস ৮০ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার জেডি(এস) ৩৭টিতে জেতে। কংগ্রেসের সঙ্গে ভোট পরবর্তী সমঝোতা করে মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া-পুত্র কুমারস্বামী। কিন্তু ২০১৯-এর জুলাই মাসে দু’দলের দেড় ডজনেরও বেশি বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

২০১৮ সালে রাতের ভোট হয়েছে সাবেক আইজিপি জাবেদ পাটোয়রীর পরামর্শে

চন্দ্রিমায় বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই সাইকেল

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

শারজায় কুরআনের প্রাচীন ৫০ পাণ্ডুলিপি ও রাসূল সা:-এর বংশধারা প্রদর্শনী

দুর্গাপুরে কলেজ সংঘর্ষ: অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাকিস্তানে মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া!

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০

বাঘায় আবদুল্লাহ ক্যাডেট পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

বৃষ্টিতে ভিজে অনশনে রাবি শিক্ষার্থীরা