Friday , 21 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রস্তুত হযরত শাহ মখদুম (রহঃ) ঈদগাহ

প্রতিবেদক
সনি নিউজ
April 21, 2023 11:45 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এবার ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তাই রাজশাহীর এই কেন্দ্রীয় ঈদগাহে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে গিয়ে দেখা যায়, পুরো ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বাঁশ ও রঙিন সামিয়ানা টানিয়ে প্যান্ডের তৈরীর কাজও প্রায় শেষ। এরপর রাতের মধ্যেই শেষ হবে নিরাপত্তা ব্যবস্থার কাজ। প্রবেশমুখে বসানো হবে সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে গেট। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার (২১ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতর। তাই এখন কেন্দ্রীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে। আর সেক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহঃ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে তিনি নিজেই ইমামতি করবেন। তাকে সহযোগিতা করবেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী এবং রাজশাহী শাহ মখুদম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ।

এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। এখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, সুুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের জন্য এরই মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ঈদ জামাত থেকে শুরু করে ঈদ উদযাপনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রাজশাহী যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর পবিত্র ঈদ উদযাপন হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, ঈদ উদযাপনে এবার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। ঈদের দিন নামাজের সময় রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি আনা যাবে না। জায়নামাজ ছাড়া অন্য কিছু বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভে সাধারণ শ্রমিকরা

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৫লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, ডিবির হাসানের বিরুদ্ধে মামলা

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী চাকরিচ্যুত

রাকসু নির্বাচন: ৬ দফা দাবি তুলে ধরলো ছাত্রদল

সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল: মামুনুল হক

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম