• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
ধর্মেন্দ্রের ইস্তফাতেও শেষ হয়নি স্নায়ুযুদ্ধ! সব মামলা প্রত্যাহারের দাবিতে অনড় ‘ককরোচ’রা, চাপ বাড়াতে ফের বিক্ষোভের হুমকি রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জাতীয় আদিবাসী পরিষদের দুর্গাপুর উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ৩১ সদস্যের কমিটি গঠন ছোটন সরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে

সনি নিউজ / ৫৭ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে
সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না আদালতে

আন্তর্জাতিক ডেস্ক: সহবাসে সম্মতি ছিল, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ টিকল না পকসো আদালতে। কিশোরী যে অপ্রাপ্তবয়স্ক, আদালতে তা-ই প্রমাণিত হয়নি। পকসো আদালতের পর্যবেক্ষণ, দু’জনের সম্মতিতেই যুবক এবং মেয়েটির মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল।

যুবকের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করা হলেও আদালতে এটা প্রমাণ করা যায়নি যে মেয়েটির বয়স আঠারো বছরের কম। প্রতীকী ছবি।

পরিবারের দাবি ছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কিশোরী মেয়ের সঙ্গে সহবাস করেছেন পাড়ার এক যুবক। ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন তাঁরা। পকসো আইন (প্রোটেকশন ফর চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট)-এ মামলাও রুজু করা হয়েছিল। তবে পরিবারের সেই অভিযোগ ধোপে টিকল না। কিশোরী যে অপ্রাপ্তবয়স্ক, আদালতে তা-ই প্রমাণিত হয়নি। আদালতের পর্যবেক্ষণ, দু’জনের সম্মতিতেই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল।

পকসো আদালতের বিশেষ বিচারক ভিভি বীরকর ১৫ মার্চ এই মামলার রায়দান করেন। তবে শনিবার সেই রায় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের নবীমুম্বইয়ের তুলজাপুর এলাকার বাসিন্দা ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন কিশোরীর মা। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি পেয়ে প্রতিবেশী যুবকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন তাঁর মেয়ে। সে সময় তাঁর বয়স ছিল সতেরো বছর ছ’মাস। ওই যুবক তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ ছিল মহিলার।

যুবকের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করা হলেও আদালতে এটা প্রমাণ করা যায়নি যে, ওই মেয়েটির বয়স আঠারো বছরের কম। রায়দানের সময় বিচারক বীরকরের মন্তব্য, ‘‘দু’জনে যে স্বেচ্ছায় সহবাস করেছেন, তা মেয়েটির মেডিক্যাল রিপোর্টে প্রমাণিত।’’ এ ছাড়া, মেয়েটি অপ্রাপ্তবয়স্ক কি না, তা প্রমাণিত না হওয়ায় যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগও আনা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। বিচারকের পর্যবেক্ষণ, ২০১৪ সালে অর্থাৎ এই মামলায় অভিযোগ করার সময় কিশোরীর যা বয়স ছিল, সে বয়সে শারীরিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে বিচারবুদ্ধি গড়ে তোলা একেবারে অসম্ভব নয়। তাই এই ঘটনাকে ধর্ষণ বলে আখ্যা দেওয়া যায় না। অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category