রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
মাদক কারবারিদের তালিকার কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, যাচাই-বাছাই করে মাদক কারবারিদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মাদক কারবারিদের তালিকার কাজ চলছে। তবে তালিকা হলেই যে কেউ অপরাধী হবে, তা কিন্তু সঠিক নয়।

রোববার (১৫ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিভিন্ন সেক্টর থেকে আমরা অনেক ইনফরমেশন পাই। তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হয়। যে তালিকা এখন পাওয়া গেছে তা নিয়েও যাচাই-বাছাই চলছে। কেউ তালিকায় নাম এলো বলে দোষী হয়ে যায়নি। সব বিষয় তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপহরণের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব খবর নিয়েছি। খুন, ডাকাতি ও অপহরণের সুযোগ কাউকে দেয়া হবে না। সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার কক্সবাজার আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীনস্ত বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ লালব্রিজ এলাকা পরিদর্শন করেন।

আজ রোববার জেলা প্রশাসনের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। সন্ধ্যায় কমিটির সদস্যসহ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

হাসিনার মামলার রায়ের আগে ট্রাইব্যুনালে বাড়ানো হলো নিরাপত্তা

রাজশাহীতে এমপিও বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানসহ  শিক্ষকরা নিকাহ রেজিস্ট্রার!

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার

প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত সংবাদকর্মী র,মে,কে ভর্তি: 

রাজশাহীতে স্কুলছাত্রকে বলাৎকারের চেষ্টা: অফিস সহকারী গ্রেপ্তার

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, গহীন পাহাড়ে চলছে র‍্যাবের অভিযান

বিভাগীয় অভিযোগে জর্জরিত বগুড়া টিটিসির অধ্যক্ষ, চাকরি নিয়মিতকরণের তালিকা থেকে বাদ

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ