বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, মাদক উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২১, ২০২২ ৯:২৪ পূর্বাহ্ণ
রাজশাহীতে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত, মাদক উদ্ধার

ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে মাদকের পল্লি হিসেবে খ্যাত টাংগন এলাকায় অভিযান দিতে গিয়ে মতিউর রহমান নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

আহত হলেও নাহিদ হাসান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাটাখালি থানার সেই অভিযানিক দল

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চাদশিকারি গ্রামের মৃত আকতারুল ইসলামের ছেলে।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি থানাধীন টাংগন স্কুলের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার পিঠ ব্যাগ থেকে ৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিৎ করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির আলম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাংগন স্কুলের মোড় এলাকায় অভিযান চালিয়ে নাহিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় আসামি ধরতে গিয়ে মতিয়ার রহমান নামের একজন পুলিশ সদস্য বাম হাতে আঘাতপ্রাপ্ত সামান্য ক্ষতর সৃষ্টি হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান, ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই

মহানগরীতে সিসি ক্যামেরায় ধরা পড়লো তিন ছিনতাইকারী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষন মামলায় প্রধান আসামি গ্রেফতার

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ

নদীর বাঁধ খুলে দেওয়ায় গভীর রাতে উত্তাল রাজশাহী, ভারতবিরোধী স্লোগান

মেহেরচন্ডীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএমডিএর ইডিকে চেয়ার থেকে নামানোর ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপাভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপারভাইজার গ্রেপ্তার