মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বোয়ালিয়া ও কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন, এসকাফ সিরাপ উদ্ধার এবং নারীসহ ৮মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ০৩ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) এলাকায় অভিযান পরিচালনা করে মহিষবাথান গ্রামের মো: মোজাম্মেলের ছেলে মো: আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২) এবং একই থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) গ্রামের মৃত বরকত আলীর মেয়ে ও মো: মোখলেছুর রহমানের স্ত্রী মোছা: নার্গিস (৫০)- কে গ্রেপ্তার করে। এ সময় বাবুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং নার্গিসের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে নার্গিসের হেফাজত হতে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বাবুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি এবং বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

এছড়াও একই তারিখ বিকাল সোয়া ৪ টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার হেতেমখাঁ (লিচু বাগান) গ্রামের মো: সিরাজুল হকের ছেলে মো: সাজিদ (৩৩) এবং কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া (গোলজারবাগ) গ্রামের মো: সাজিদের স্ত্রী মোছা: রোজিনা (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় সাজিদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত রোজিনা সাজিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারকৃত আসামি সাজিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৩টি, রাজপাড়া থানা ৩টি এবং কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে। অপরদিকে রোজিনার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

তাছাড়াও একই তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে বোয়ালিয়া থানার জোতমহেষ পাঠানপাড়ার হায়দার আলীর মেয়ে ও ফরিদ হোসেন ডালিমের স্ত্রী মোসা: রজনী খাতুন (৩১) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করাকালে রজনী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই তারিখ রাত সাড়ে ৮টার দিকে পাঠানপাড়া এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রজনীকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে গত ০২ তারিখ রাত ১০ টার দিকে কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার কুমারপাড়া গ্রামের পুলক কর্মকারের ছেলে পাপন কর্মকার (৩৫) এবং একই থানার বোয়ালিয়াপাড়া গ্রামের মো: আ: সালামের ছেলে মো: মুরাদ হাসান (৩৭)-কে গ্রেপ্তার করে। এ সময় পাপনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ০২  বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত মুরাদ দীর্ঘদিন ধরে পাপনের সহযোগী হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এদিকে গত ০৩ আগস্ট রাত সোয়া ১২ টার দিকে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: গোলাম রব্বানীর ছেলে মো: ফয়সাল বারী (২৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রেলস্টেশনের কক্ষে আটকে রেখে নারীকে নির্যাতন বুকিং সহকারীদের

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করলেন আব্দুর রাজ্জাক সুজন

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

পাকিস্তানে তুমুল গোলাগুলি, দুই সেনাসহ নিহত ৫

ডা. কাজেম হত্যার পিছনে বিদেশি কোন এজেন্সির হাত থাকতে পারে : অভিযোগ চিকিৎসকদের

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী

রাবিতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

ভেকু দিয়ে পিষে তরুণ হত্যা: মামলার এজাহারভুক্ত আসামি বিপ্লব গ্রেপ্তার

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

রাজশাহীতে বিএনপির সমাবেশে আব্দুস সালাম আওয়ামী লীগ বিদায় হলেও দেশে গণতন্ত্র ফেরেনি