• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

সনি নিউজ / ৮২ Time View
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা
৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

অনলাইন ডেস্ক: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধারকৃত সেই নারীর দ্বিখণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে। আজ সোমবার (৭ নভেম্বর) নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছে র‍্যাব-৬। নিহত নারীর নাম কবিতা রানী। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুতের বিল এলাকার কালিপদ বাছারের মেয়ে।

এ ঘটনায় কবিতার প্রেমিক অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন র‍্যাব-৬ এর মূখপাত্র লে: কর্ণেল মোসতাক আহমদ।তিনি বলেন, গ্রেপ্তারকৃত আবু বক্কর তার কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে ১ নং গোবরচাকা ক্রসরোড রাজু নামে এক ব্যক্তির বাড়িতে ৩ বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছে। স্বপ্না তার বিবাহিত স্ত্রী নয়। সে নগরীর প্রিন্স হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত। একটি সম্পর্কে থাকা সত্ত্বেও কবিতার সাথে প্রেমের সম্পর্কে জড়ায় আবু বক্কর।

এছাড়া মাত্র ৫ দিন আগে কবিতা ও আবু বক্করের মধ্যে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে তাদের মধ্যে একাধিকবার কথা হয়েছে। গত শনিবার স্বপ্না ডিউটিতে থাকায় আসামি ভুক্তভোগীকে তার ভাড়া ঘরে নিয়ে আসে। ওই দিন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কবিতা উচু স্বরে কথা বলতে থাকলে একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে আবু বক্কর। পরে লাশটি গুম করার জন্য রান্নাঘর থেকে বটি এনে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। মাথাটি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখে। পরে দু’হাতের কব্জি কেটে ফেলে। আর দেহের বাকি অংশ একটি বক্সে ঢুকিয়ে রাখে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ওই রাতেই আবু বক্কর কথিত স্ত্রী স্বপ্নাকে নিয়ে রূপসা নদী পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পুলিশের পাশাপাশি র‍্যাবও গোয়েন্দা তৎপরতা চালিয়ে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোববার রাতে আসামি আবু বক্করের অবস্থান নিশ্চিত করে। এরপর তাকে ও তার কথিত স্ত্রীকে গাজীপুর জেলার বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার সকাল ১১টার দিকে খুলনা মহানগরীর ১নং গোবরচাকা ক্রস রোড তেতুল তলায় ভাড়া বাসা থেকে ওই নারীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে আসামির স্বীকারোক্তি মোতাবেক নগরীর গোবরচাকা এলাকার একটি সরু স্থান থেকে লাশের বিছিন্ন হওয়া দু’হাতের কবজি উদ্ধার করেছে র‍্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category