• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন “মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ

ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সনি নিউজ / ৭৮ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ধাওয়া-পালটা ধাওয়ায় শেষ হলো চুয়াডাঙ্গা উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৮ বছর পর সম্পন্ন হলো চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান।

এছাড়া চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবদুল কাদের। রোববার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম এমপি, অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন এমপি, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর। জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

রোববার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঁতুল শেখ কলেজে শুরু হওয়া সম্মেলনে কয়েক দফা ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। জানা যায়, সম্মেলনের শুরুতেই দু’পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর শুরু হয় সম্মেলনের কার্যক্রম।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা সদর উপজেলা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হলো। এর আগে ২০০৪ সালের ২৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা পৌর এবং ওই বছরের ১৫ ফেব্রুয়ারি সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮ বছর এই দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের কোনো সম্মেলন হয়নি।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category