শনিবার , ২৯ অক্টোবর ২০২২ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৯, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক পাচারকারিকে গ্রেফতার করেছে মহানগর গেযেন্দা পুলিশ (ডিবি)। মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি ও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর এলাকার আনারুল ইসলামের ছেলে শামীম রেজা (৩০)  ও রাসেল একই থানার নয়ালাভাঙ্গা এলাকার আ: মতিনের ছেলে।

গতকাল শুক্রবার ২৮ অক্টোবর দুপুর আড়াইটায় রাজশাহী বেলপুকুর থানার বাইপাস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিৎ করে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে একটি ট্রাকে করে গাঁজা বহন করে চাপাইনবাবগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। এসময় বর্ণিত ট্রাকটিকে আসতে দেখে থামার জন্য সংকেত দেয়।

ট্রাকটি থামা মাত্রই লালচাঁদ নামের অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশী চালিয়ে  ট্রাকটির ক্যাবিনে থাকা ১০  কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সাথে অবৈধ মাদক বহন কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে বলেও জানান  তিনি।

আরেফিন জুয়েল কবলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামি মো: লালচাঁন উদ্ধার মাদকদ্রব্য গাঁজা তাদের মাধ্যমে ট্রাকে বহন করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় নিয়ে যাচ্ছিলো। তারা দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত গাঁজা ও ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর চারঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

১৯ নং ওয়ার্ডে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী লিটন

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ

স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ

২০১৮ সালে রাতের ভোট হয়েছে সাবেক আইজিপি জাবেদ পাটোয়রীর পরামর্শে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

The 7 questions you need to know before running startups

The 7 questions you need to know before running startups

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

রাজশাহীতে যুবক গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের মামলা, এজাহারে নেই কোনো আসামির নাম

পূজা মণ্ডপে পুরোহিতের মৃত্যু