Saturday , 28 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার আহবান ভূমিমন্ত্রীর

প্রতিবেদক
sonynews
November 28, 2026 7:57 am

স্টাফ রিপোর্টার: ভূমি কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনডিপি কর্তৃক আয়োজিত অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জমি নিয়ে বিরোধ ও জটিলতার কারণে দেশের বহু পরিবার নিঃস্ব হচ্ছে। সাধারণ মানুষকে ভূমি অফিসে গিয়ে যেন হয়রানি ও ভোগান্তির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
আপনারা কোন ভূমি দস্যুকে প্রশ্রয় দিবেন না। আপনাদের অফিসগুলোতে কোন ভূমিদস্যু যাতে সুযোগ সুবিধা করতে না পারে সে ব্যাপারে নজর রাখতে হবে। সাধারণ সেবা প্রত্যাশীরা যাতে অগ্রাধিকার পায় সে ব্যাপারে কাজ করতে হবে। ভূমি নিয়ে যে জটিলতা হয়রানি, তা আমরা নিরসন করতে চাই। তার পদক্ষেপের অংশ হিসেবে আজকের এই কর্মশালা।
মন্ত্রী আরো বলেন, আপনারা মনোযোগ দিয়ে কর্মশালায় অংশগ্রহণ করে ভবিষ্যতে কর্মপরিধিতে সেটি কাজে লাগানোর চেষ্টা করবেন। সব সময় মনে রাখতে হবে, এই দুনিয়ায় শেষ কথা নয়। কোন অন্যায় অনিয়ম করলে পরকালেও জবাবদিহিতা করতে হবে।
মন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা অন্যায় ও অনিয়মের সাথে যুক্ত হয়ে টাকা-পয়সার মালিক হয়েছে তারা কেউ ভালোভাবেই দুনিয়া থেকে বিদায় নিতে পারেনি। জীবদ্দশাতেও তারা কষ্ট পেয়েছে। তাই আপনারা সবাই স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করবেন। ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
দীর্ঘদিনের ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। জমি নিয়ে বিরোধ ও অসন্তোষ নিরসনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে ভবিষ্যতে জনগণের জন্য নিরাপদ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে। এই কর্মশালায় রাজশাহী জেলার ৯ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে অবৈধ পাখি শিকারীকে ৩ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

রুয়েটের ভিসির হওয়ার দৌড়ে যারা আলোচনায়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজশাহীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, মাথায় ৫ সেলাই

চাকরির প্রথম পোস্টিংয়েই ঘুষের টাকাসহ গ্রেফতার সরকারি কর্মকর্তা

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

সৌদি আরবে গায়ক-গায়িকার খোঁজে…

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে