Saturday , 28 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে ৩ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 28, 2026 7:48 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান করে একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. জিয়ারুল ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, কর্ণহার থানা পুলিশ গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো. গাজলুর রহমান (৪৪) এবং মৃত সাইফুদ্দিনের ছেলে মো. আজিজুল ওরফে আইদুল (৫৪)-কে গ্রেপ্তার করে। এসময় গাজলুরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ গ্রাম ও আইদুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি গাজলুরের বিরুদ্ধে কর্ণহার থানায় ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়াও আইদুলের বিরুদ্ধে কর্ণহার থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং রাজশাহী মহানগরী পুলিশ আইনে ১টি মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত