Thursday , 19 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

প্রতিবেদক
sonynews
November 19, 2026 9:34 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে বিভিন্ন চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট ঘটনায় জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, ০.৯ কেজি হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, বিপুল পরিমাণ বিদেশি ও দেশীয় মদ, ২.৪৩ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের সিরাপ ও ট্যাবলেট। এ ছাড়া ৭টি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ, ৪টি ভারতীয় গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং মাদক, অস্ত্র ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নটি দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে। সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি এবং স্পিডবোট ও নৌকার সাহায্যে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ, আনসার-ভিডিপি এবং জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনে তাদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার কিশোরের মৃত্যুর ঘটনা

স্বর্ণ ডাকাতির অভিযোগে পুলিশের কনস্ট্রেবলসহ গ্রেপ্তার ৮

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

জামিনে এসে শ্যামলীর হিংস্র ও উগ্রতার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মাদকের ব্যাবসা

পুঠিয়ার বিয়ের দাওয়াত ফিরিয়ে নেওয়াকে কেন্দ্র করে হত্যা, প্রধান অভিযুক্ত স্বাধীন গ্রেফতার

রাবির হলে থাকতে পারবেন শুধু বৈধ শিক্ষার্থীরাই

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পালিয়েছে গডফাদার

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

রাজশাহীতে ফেনসিডিলের বিছানা উদ্ধার: গ্রেফতার ১