Monday , 9 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

প্রতিবেদক
sonynews
November 9, 2026 1:03 pm

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেছেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। বর্তমান সময়ে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ পরিবেশনের ধরন ও গতি বদলে গেছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কোনো আপস করা যাবে না।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করলে শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি হয় না, পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়। তাই অনলাইন সাংবাদিকদের তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা, ভাষার শুদ্ধতা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে আরও দক্ষ হতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত ঐক্য ও সহযোগিতা বাড়ানো জরুরি। একটি সাংবাদিক সংগঠন শুধু সদস্য বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। রোমোকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সব অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকের কল্যাণে কাজ করতে হবে।
নতুন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতায় টিকে থাকতে হলে জ্ঞান, দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি অনুসন্ধানী মনোভাব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। এ ক্ষেত্রে রোমো প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার উদ্যোগ নিতে পারে।
অনুষ্ঠানে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের অধিকার, সমাজের সমস্যা এবং রাষ্ট্রের জবাবদিহির বিষয় জড়িত। তাই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, নতুন সংগঠন হিসেবে রোমোকে সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের আয়োজন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি ভূমিকা রাখতে পারে। এ জন্য পারস্পরিক বিভেদ ভুলে সবাইকে পেশাগত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান এবং রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন ও রোমোর নতুন সদস্য দৈনিক উত্তরা প্রতিদিনের সাংবাদিক রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার ওপর গুরুত্ব দিতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রতিযোগিতার চেয়ে তথ্যের সত্যতা ও বস্তুনিষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১৬ , রামেকে ভর্তি- ৬

রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

খাম লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার পর চন্দ্রিমা থানার ওসি প্রত্যাহার

বিএডিসি কর্মকর্তার আলুবীজ দূর্নীতি, সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠিত

আরএমপির অভিযানে মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার ৮

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

সমন্বয়কসহ ১৪ জন আটক, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

ফটোশপে নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

রাজশাহী সুগার মিল উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি: এমপি মিলন