Wednesday , 14 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর বিভিন্ন থানার অভিযানে ৬ মাদক ব্যাবসায়ীসহ সেবনকারী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
October 14, 2026 5:15 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৬ মাদক ব্যবসায়ী এবং ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

আজ ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ১২টার দিকে রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোল্লাপাড়া গ্রামের মো: নুরুজ্জামালের ছেলে মো: ফিরোজ আলী (২৬); কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত সোহেলের ছেলে মো: সানি (১৯) এবং রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তর পাড়া গ্রামের মো: দুরুল হুদার ছেলে মো: রেজওয়ানুল বিশ্বাস সৈকত (২৭)-কে গ্রেপ্তার করে। অভিযানকালে লক্ষীপুর বাগানপাড়া গ্রামের মো: আরমান আলীর ছেলে মো: জুয়েল (৩৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

এ সময় ফিরোজের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫২ পিস ট্যাপেন্টাডল এবং পলাতক আসামি জুয়েলের ফেলে যাওয়া ৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে ফিরোজের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সানি ও সৈকত দীর্ঘদিন ধরে ফিরোজ ও জুয়েলের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা এবং সানির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে। এছাড়াও পলাতক আসামি জুয়েলের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

এছাড়াও, চন্দ্রিমা থানা পুলিশ গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মুশরইল বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মৃত হারুন অর রশিদের ছেলে মো: রফিকুল ইসলাম নবীন (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নবীনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১টি মাদক, চন্দ্রিমা থানায় ১টি মাদক, ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইন ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

তাছাড়াও বেলপুকুর থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বেলপুকুর রেলগেট রেললাইন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ক্ষু্দ্র জামিরা গ্রামের মৃত বাবর আলীর ছেলে মো: মাসুদ (৩৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে শাহমখদুম থানা পুলিশ গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বড়বনগ্রাম চকপাড়ার ফুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: করিম আলীর ছেলে মো: সেলিম আলী ওরফে চিংকু (৩৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি চিংকুর বিরুদ্ধে শাহমখদুম থানায় ২টি মাদক ও ২টি জুয়া প্রতিরোধ আইনে মামলা রয়েছে।

এদিকে মতিহার থানা পুলিশ গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১২টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া গ্রামের মো: সহিদুল ইসলামের ছেলে তিলক (২১)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তিলক’কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল

পবায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা ও মিলিং মেশিন বিতরণ

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

নগরীতে গাঁজা ব্যাবসায়ী আশিক গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ