Saturday , 10 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুজা মন্ডপগুলোতে ভূমিমন্ত্রীর অনুদান প্রদান

প্রতিবেদক
sonynews
October 10, 2026 1:16 pm

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে৷ আজ শনিবার দুপুরে রাজশাহীর ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অর্থ প্রদান করেন। প্রত্যেকটি মন্ডপে ২০ হাজার টাকা করে দেওয়া হয়। মহানগরীর মোট ৮৫টি মন্ডপে এ অনুদান প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তার জন্য বর্তমান সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।”
​তিনি উল্লেখ করেন যে, রাজশাহীর ইতিহাস বরাবরই সাম্প্রদায়িক সৌহার্দ্যের ইতিহাস। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। পূজার দিনে যাতে কোনো সামাজিক বৈষম্য না ঘটে এবং কোনো অসচ্ছল পরিবার আনন্দের অংশীদার হওয়া থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।
​“আমাদের প্রিয় শহর রাজশাহীতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারাই আমাদের ঐতিহ্য ধরে রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুদান ও সরকারি প্রয়োজনীয় বরাদ্দ যথাসময়ে পৌঁছানো সুনিশ্চিত করা হয়েছে।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও ধর্মসভার অন্যান্য নের্তৃবৃন্দ এবং পূজামণ্ডপ কমিটির প্রতিনিধি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যানবাহন সংকটের শঙ্কায় রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা আগেই ঢাকায়

মোহনপুর থানার নয়া ওসি হরিদাস মন্ডলের যোগদান

রাজশাহীতে ৯৮৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেফতার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা নিহত: মূল হোতাসহ তিনজন গ্রেপ্তার

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না’

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় : মিনু

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ গ্রেপ্তার ২০

তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জোবাইদার

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ