বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বন্ধগেট, নতুন বিলসিমলা ও হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রথমে নগরীর বন্ধগেট রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে তিনি নতুন বিলসিমলা রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন করেন। এরপর হড়গ্রাম রেলক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মারুফ, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগসহ সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘদিন পর রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প

আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি

নগরীতে পার্কিং করা ট্রাকে মোটরসাইকেল বাহিনীর আগুন

কবে ব্যারাকে ফিরবে সেনারা ? সবশেষ পরিস্থিতি জানালেন সেনাপ্রধান

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ

সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগ, ১৩ পুলিশ নিহত

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ