বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সনদ ছাড়া চাল বিক্রি, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া চাল বিক্রি এবং আমদানিকারকের যথাযথ তথ্য না থাকায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আদালত। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য প্রতিষ্ঠানের আট ধরনের পণ্য জব্দ করে বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেকের নেতৃত্বে এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সমন্বয়ে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নগরভবন রোডের নিউ ভাই ভাই রাইস এজেন্সিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া চাল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের চাল সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে নগরভবন রোডের লাজফার্মা লিমিটেডের বিভিন্ন পণ্য যাচাই করে পারফিউম, সুইট চিলি সসসহ আট ধরনের পণ্যের আমদানিকারকের যথাযথ তথ্য না থাকায় সেগুলো জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিমের নেতৃত্বে কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

১৯ নং ওয়ার্ডে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী লিটন

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

বিএনপি বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেবে মানুষ: তথ্যমন্ত্রী

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস মন্ত্রীর

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

পহেলা নভেম্বরেও স্থানান্তর হলোনা সিরোইল বাসটার্মিনাল

রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য